রবিবার, জুলাই ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: “সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ জানুয়ারি-২০২৪ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ এর আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা ও উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে অবদান রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, প্রতিবন্ধী পূর্নবাসন কল্যান সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক বজলুর, রহমান, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, তৃতীয় লিঙ্গের উপকারভোগী রাইসুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমাজসেবার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মো. তরিকুল ইসলাম।

এসময় সমাজসেবা কাযালয়ের কমকর্তা ও সামাজিক সংগঠনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার ফিজিওথেরাপি কনসালটেন্ট ডা. এস এম হাবিবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিপক্ষের হেনস্থার শিকার এর’ প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধ, অনধিকার প্রবেশ ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নিজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিদ্যালয় নাট্যদল (বিনাদ) সদস্যদের আন্ত:জেলা কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণে শতশত পরিবার পানিবন্দি
  • সাতক্ষীরায় জেলা কৃষক দলের বৃক্ষরোপণ
  • সাতক্ষীরায় উল্টো রথযাত্রা উৎসব
  • দক্ষিণের মশাল সম্পাদক এর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক
  • সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো স্মৃতি দাবা টুর্নামেন্টের উদ্বোধন
  • অধ্যক্ষ আশেক-ই-এলাহী’র সহধর্মিণী রেহানা খাতুনের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি, জরিমানা আদায়
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদকের স্ত্রীর ইন্তেকালে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক