শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিত তারবিয়াত ও শিক্ষার বিকল্প নেই। তিনি দলীয় দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও তাকওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, উপজেলা সেক্রেটারি ও ভোমরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওঃ মোশলেম আলী, মাওঃ আব্দুল হামিদ, মাওলানা আনিছুর রহমান, ডা. শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর কর্মীদের কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
শিক্ষাবৈঠকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের তারবিয়াত টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। সভা শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেলো জাকারিয়া খান (১৯) নামের একবিস্তারিত পড়ুন

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা