রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারী) দুপুর ২ টায় জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আকবর আলী’র সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি ও সাতক্ষীরা জজকোর্ট’র পিপি
এ্যাডভোকেট আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিপি এ্যাডভোকেট অসীম কুমার মন্ডল, সাতক্ষীরা ‘ল’ কলেজের প্রভাষক এ্যাডভোকেট মোঃ শহীদ হাসান ,সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট এবিএম সেলিম এ্যাডভোকেট গোলাম গনি দুদু, এডভোকেট আবু সাঈদ রাজা, এ্যাডভোকেট শেখ শাহরিয়ার হাসীব,এ্যাডভোকেট শেখ আরিফুর রহমান আলো,এ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৫), এডভোকেট সোহরাব হোসেন সুজন, এডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট জিএম ফিরোজ হোসেন প্রমুখ। এসময় জেলা আইনজীবী ফোরামের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত