বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

আবু সাঈদ সাতক্ষীরা : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও শারীরিক সুস্থ্যতা কামনায় সাতক্ষীরা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ রমজান শনিবার বিকাল ৪ টায় শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সমন্বয়ক মো. আইনুল ইসলাম নান্টা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ মো. শহিদুল ইসলাম।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য। কিন্তু সরকার বিদেশের সুচিকিৎসার জন্য অনুমোদন দিচ্ছে না। বেগম খালেদা জিয়ার কিছু হলে এই সরকারকে দায় নিতে হবে। এই জালিম সরকাররের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। ভোট,গণতন্ত্র,আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্ছার হতে হবে। এজন্য আগামীর রাজপথের আন্দোলনকে আরো বেগবান করতে প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম,

যুগ্ম আহবায়ক মো. ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান, বাবু মৃনাল কান্তি রায়,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ – সভাপতি ( খুলনা বিভাগ) নাজমুল হুদা চৌধুরী সাগর, সহ- সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুব দলের সভাপতি তমাল আহমেদ, সহ- সাংগঠনিক সম্পাদক মো.ইবাদুল হক রবায়েত,সাতক্ষীরা জেলা যুবদলের সহ- সমন্বয়ক মো. ফরিদ উদ্দীন। জেলা যুবদলের সহ- সমন্বয়ক মো. আলীমুজ্জামান আলিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা যুবদলের সভাপতি মো. আবুল হাসান হাদী,
সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ও উজ্জ্বল কুমার সাধু, শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম টোকন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, কলারোয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাকিম সবুজ, কলারোয়া পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাক আহমেদ, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় বিএনপির চেয়্যারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির এবং দলের নেতাকর্মীসহ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা যুবদলের সমন্বয়ক মো. আইনুল ইসলাম নান্টা।

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের