বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুঃস্থ-প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ সহায়তা সামগ্রী বিতরণ

ঈদ আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সাতক্ষীরায় দুঃস্থ-প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ফোরাম ৮৭ সাতক্ষীরার আয়োজনে শহরের সুইড খাতিমুন্নেসা লস্কর প্রতিবন্ধী স্কুলে শিশুদের মাঝে ঈদ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফোরাম ৮৭ সাতক্ষীরার সভাপতি ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান, সাধারণ সম্পাদক শফিউল হাসান, সুইড খাতিমুন্নেসা লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা এ.আর.এম সেলিম আখতার সহ-সভাপতি হাফিজুর রহমান বিটু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কোষাধক্ষ্য খালিদ হাসান খান, সমাজকল্যাণ সম্পাদক ইয়াসমিন আরা মেরি, শিক্ষক ও সাংবাদিক এম. ঈদুজ্জামান ইদ্রিস সহ সদস্য হাসিনা খাতুন, শেখ আবদুল্লাহ আল তারেক, এহসান আনসারি, নাজমা আক্তার, রুমা রানী প্রমুখ।

ফোরাম ৮৭ সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান জানান, আমাদের চারপাশের মানুষ কীভাবে ঈদ করবে, করতে পারছে কিনা, তা দেখা আমাদের সকলের দায়িত্ব। সামর্থ্য থেকে নিজে ভালো থেকে প্রতিবেশীদের খবর না নিয়ে মানুষের পরিচয় বহন করাটা লজ্জার। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে ঈদের খুশি সকলের সাথে ভাগাভাগি করার আত্মতৃপ্তি এ ধরনের উদ্যোগ সাতক্ষীরা ৮৭ ফোরাম প্রতিবারেই নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উল্লেখ্য, প্রতি প্যাকেটে ঈদ উপহার সামগ্রী হিসাবে ছিল চাল, ডাল, সেমাই, দুধ, তেল, চিনি, বাদাম, কিচমিচ, শিশুদের লেখাপড়ার জন্য খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদি।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী