বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির বরাদ্দকৃত অর্থ প্রদান ও আলোচনা সভা

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে সকল উপজেলা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনূকূলে বরাদ্ধকৃত অর্থ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ জুন) দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট’র লেকভিউতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরা ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে বরাদ্ধকৃত অর্থ প্রদান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আকতার, সদস্য মো. রেজাউল করিম, রেবেকা সুলতানা, জিএম নাজমুল আরিফ, এ্যাড. মুহা. মনিরুদ্দীন, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, আশাশুনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আজাদুল ইসলাম, সদস্য সুশান্ত মল্লিক, দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক চন্দ্র কান্তি মল্লিক, কলারোয়া সহ-সভাপতি লতিফা আকতার, শ্যামনগর উপজেলা কমিটির সভাপতি কৃষ্ণা নন্দ মুখার্জী, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেবনাথ, তালা উপজেলা সভাপতি অচিন্ত্য সাহা প্রমুখ।

আলোচনা সভায় জেলা কমিটির নেতৃবৃন্দের আলোচনান্তে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা ও সকল উপজেলায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে র‌্যালি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা সুবিধামতো সময়ে আয়োজন করা হবে বলে জানানো হয়।

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে সকল উপজেলা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনূকূলে বরাদ্ধকৃত অর্থ প্রদান সততা স্টোরের অনুকূলে প্রদান করা হয়।
জেলা সদরে ৬৫ হাজার টাকা এবং জেলার ৬টি উপজেলায় ৩৫ হাজার টাকা করে ২ লক্ষ দশ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা ও উপজেলা কমিটির সদস্য, শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব