বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

পূর্ব ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে সাতক্ষীরায় দোকান খোলা রাখা, শ্রমিকদের বেতন-বোনাস ঠিকমত পরিশোধসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা।

মঙ্গলবার দুপুরে শহরের বড়বাজার সংলগ্ন ফাল্গুনি বস্ত্রালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে তারা সাতক্ষীরা প্রেসক্লাবের সামেন মানববন্ধন করে।
এসময় তারা আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, দ্বিতীয় দফা লকডাউন মানিনা, মানবো না ” বলে শ্লোগান দিতে থাকে।

মানবন্ধনে বক্তব্য রাখেন, বস্ত্র ব্যবসায়ী কর্মচারী সমিতির সভাপতি কবির হোসেন, মোহিনী বস্ত্রালয়ের কর্মচারী সুজন, মেহেদী প্রমুখ।

বক্তারা বলেন, গতবারের লকডাউনে আমাদের মানবের জীবন কাটাতে হয়েছে। কোন প্রকার সাহায্য আমরা পায়নি। এ সময় তারা সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বাস্থবিধি মেনে তারা যাতে ব্যবসা করার অনুমতি পান সে জন্য সরকারের কাছে জোরদাবী রাখেন।

এদিকে, আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে শহরের ফাল্গুনি বস্ত্রালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় শ্রমিকদের বাঁধার মুখে পড়েন সাতক্ষীরা সদর সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সদর সহকারী ভূমি অফিসার আসাদুজ্জামান জানান, বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা তাদের কিছু দাবির কথা তাকে জানালে তাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে বিষয়টি জানানোর কথা বলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন

  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’