রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নদীর সংখ্যা ২৪ টি, নতুন কোন নদী থাকলে জেলা প্রশাসন ও পাউবো’কে জানানোর আহবান

সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় নদী রক্ষা কমিশনের নদ-নদীর তালিকায় সাতক্ষীরায় নদীর সংখ্যা প্রকাশ করা হয়েছে ১৫ টি আর সিইজিআইএস’র তালিকায় ২৪ নদীর নাম সংরক্ষণ করা হয়েছে। তবে এর বাইরে নতুন কোন নদী থাকলে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবগত করতে আহবান জানানো হয়েছে।
সাতক্ষীরা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভায় এ আহবান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।
সভায় মুল প্রাবন্ধিক চিত্র তুলে ধরেন আলোচনা করেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ এর নির্বাহী প্রকৌশলী মো: সালাহউদ্দিন।
আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা উপ পরিচালক সাইফুল ইসলাম, প্রাণসায়ের ও পরিবেশ রক্ষা কমিটির সদস্য সচিব সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, পাউবো সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, সাতক্ষীরা সদর ইউএনও শোয়াইব আহমাদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় সিইজিআইএস’র তালিকায় প্রথম নদীর নাম ইছামতি-কালিন্দীকে যুক্ত করে প্রকাশ করা হয়েছে। সেখানে দুইটি নদী আলাদা থাকায় তা আলাদা আলাদা প্রকাশের প্রস্তাব করা হয়। উইকিপিডিয়াসহ বিভিন্ন স্থানে প্রাণসায়েরকে নদী/খাল প্রকাশ থাকার কথাকে উল্লেখ করে নদী প্রস্তাবনা আমলে নেয়া হয়। তবে এরজন্য প্রয়োজনীয় তথ্যাদি দেয়ার জন্য আহবান জানানো হয়।
একই সাথে জাতীয় নদী রক্ষা কমিশনের নদ-নদীর তালিকায় সাতক্ষীরায় নদীর সংখ্যা প্রকাশ করা হয়েছে ১৫ টি আর সিইজিআইএস’র তালিকায় ২৪ নদীর নাম সংরক্ষণ করা হয়েছে। তবে এর বাইরে নতুন কোন নদী থাকলে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবগত করতে আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগবিস্তারিত পড়ুন

টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যে বার্তা এলো

ই-টিন (e-TIN) নিবন্ধন থাকলেই আয়কর রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫বিস্তারিত পড়ুন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদেরবিস্তারিত পড়ুন

  • অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে
  • বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
  • চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হলেন ডা. শাহাদাত
  • এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট
  • নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে শাস্তি
  • টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
  • কুমিল্লায় হাসিনার দেশে ফেরার মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম