মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ -স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার পক্ষ উপলক্ষে সচেতনতামুলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন সহায়তায় সৃজনী লোক কেন্দ্র ও আশা লোক কেন্দ্রর আয়োজনে উত্তর কাটিয়াতে সচেতনতামুলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা।

অন্যান্য দের মধ্যে নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, রুপা মিত্র, হাফিজা বেগম, নাসিমা আকতার প্রমুখ।

বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের যথাযথ প্রয়োগসহ জনসচেতনতার প্রতি জোর দিয়ে বলেন, সাতক্ষীরা জেলাতে বাল্য বিবাহ আশংকাজনক হারে বেড়ে গেছে যা বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলির কার্যকর ভুমিকা প্রয়োজন। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও আইনের যথাযথ প্রযোগ নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানানো হয়।
নারী নির্যাতনের কোন ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানান এবং জন- প্রতিরোধ গড়ে তুলুন; ১০৯,৯৯৯ সহ বিভিন্ন সরকারি সেবা নিতে তাঃক্ষনিক যোগাযোগ করুন।

একই রকম সংবাদ সমূহ

সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসি-এসপিকে

গোপালগঞ্জের জেলা প্রশাসক ( ডিসি) এবং জেলার পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব থেকেবিস্তারিত পড়ুন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলারবিস্তারিত পড়ুন

  • দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
  • এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী