শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় প্রান গেলো ভ্যান চালকের

সাতক্ষীরা খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের ধাক্কায় আমিনুল্লাহ কারিকর (৫৫) নামে এক ভ্যান চালকের প্রানহানি ঘটেছে।

বুধবার (১জানুয়ারি) বেলা ১টার দিকে মহাসড়কের ত্রিশ মাইল এলাকার অগ্রগতি রিসোর্টের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক সাতক্ষীরা রসুলপুর এলাকার বরকাত উল্লাহের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জীবিকার তাগিতে আমিনুল্লাহ ভ্যান নিয়ে প্রায় ত্রিশ মাইল মোড়ে থাকত। গতকাল বুধবার বেলা ১টার দিকে তিনি যাত্রী আনতে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। ওই সময় ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় ওই ভ্যান চালক।

তিনি আরো জানান, দূর্ঘটনার পরে এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়স্ত্রন করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দীন জানান, ঘটানাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সড়ক দূর্ঘটনার বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান