মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পাঁচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

সাতক্ষীরায় মানব পাঁচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় সব ধরনের পাচার রোধে সবাইকে সক্রিয় হতে আহবান জানানো হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন
ব্র্যাকের আয়োজনে বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল হল রুমে উপজেলা পর্যায়ে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে’ মতবিনিময় সভা ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দেশের পাঁচারের হটজোন বিবেচনায় যশোর ও সাতক্ষীরায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান ব্র্যাক কতৃপক্ষ। যশোরের তিন উপজেলা ও সাতক্ষীরার সদর উপজেলার আগরদাড়ী, বৈকারী, শিবপুর ও কুশখালী
ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করার কথাও উল্লেখ করা হয় এ মতবিনিময় সভায়। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা
ফাতেমা-তুজ-জোহরা।

অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শ্রম ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট সুমন
মিয়া, জেলা সমন্বয়ক হুমায়ুন কবীর, আজিমুল হক প্রমুখ। মতবিনিময় সভা থেকে মানব পাচার, বিশেষ করে সাতক্ষীরার দীর্ঘ সীমান্ত জুড়ে নারী ও শিশু পাচার রোধে স্ব স্ব ক্ষেত্র থেকে সবাইকে উদ্যোগী হওয়ার জন্য
পরামর্শ দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে মাছচাষীদের নিয়ে আধুনিক মাছচাষ বিষয়ক প্রশিক্ষনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার