মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তার

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পি,পি) অ্যাড শেখ আব্দুস সাত্তার তার সাতক্ষীরা জজ কোর্টের পি,পি অফিসের কার্যালয়কে দুর্নীতিমুক্ত রাখতে বা কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকল স্টাফদেরকে হুঁশিয়ারি করে দেন।

জনগণ ও সাধারণ বিচার প্রার্থীদের কে অবগতি করার জন্য তিনি ৪ মার্চ মঙ্গলবার বেলা ১টার সময় তার কার্যালয় দুর্নীতিমুক্ত রাখার জন্য অফিসের দরজায় ‘সাতক্ষীরা পিপি অফিসে কেউ কোন ধরণের আর্থিক লেনদেন করবেন না। কেউ আমার নাম করে কোন প্রকার অর্থ দাবি করিলে আমাকে (পিপিকে) কে জানাবেন। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হইবে।’ এমন লেখা পোস্টার পি.পি শেখ আব্দুর সাত্তারকে নিজে হাতে দেয়ালে বা দরজায় মারতে দেখা যায়।

এ বিষয়ে পিপি শেখ আব্দুস সাত্তার জানান, আমি সাতক্ষীরা জজ আদালতে পিপি নিয়োগ হওয়ার পর থেকে আমি কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। কোন আসামির পক্ষের দ্বারা আমি প্রভাবিত হয় নি। আমি যতদিন এই দায়িত্বে থাকবো আমাকে কেউ কোনভাবেই প্রভাবিত করতে পারবেন না এবং আমার অফিস স্টাফদেরকে দুর্নীতিমুক্ত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি করে দিয়েছি।

তিনি আরো বলেন, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করার জন্য সাতক্ষীরায় সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগিতা চান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের তালতলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন