সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পিয়ন হয়েও পেশকার পরিচয়ে চাঁদাবাজি ও রাস্তা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা এলাকায় পিয়ন হয়ে পেশকার পরিচয়ে জমি দখলের চেষ্টা ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার জেলার পাটকেলঘাটা থানা এলাকার তৈলকূপি গ্রামে।

জানাযায়, সাতক্ষীরা জজকোর্টের পিয়ন আলমগীর হোসেন (৪৫) নিজেকে পেশকার দাবী করে এলাকায় ক্ষমতার দাপট নিজেকে পেশকার জাহির করতে মরিয়া হয়ে উঠেছে। সে ওই গ্রামের লিয়াকত গাজীর বড় পুত্র।
ভুক্তভোগী একই এলাকার মোসলেম সরদার জানান, আমার বসত ভিটার সামনে সরকারি ও রাস্তা সংলগ্ন আধা শতক জমি দখল নিতে বিভিন্ন সময়ে হামলা-মামলার হুমকি ধামকি দিয়ে আসছিল। রোববার (২২ অক্টোবর) সকালে সে ও তার বাবা, মা ও স্ত্রী দেশীও অস্ত্র (শাবল, দা) নিয়ে আমাদের জমি দখলের চেষ্টা চালায়। এসময় আমি বাধা দিলে তারা দলবদ্ধভাবে আমার উপর হামলা চালানোর চেস্টা করে। আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
নাম প্রকাশে একাধিক অনিচ্ছুক ব্যক্তি জানান, পিয়ন আলমগীর বিভিন্ন সময়ে নাশকতা মামলা সহ সাতক্ষীরা কোর্টের বিভিন্ন মামলার তদবির করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ঘেরের মাছ ও অর্থনৈতিক সুবিধা নেয় যেটা নিয়ম বহি:ভূত। টাকা নিয়ে আজ পর্যন্ত সে কাউকে কোন সুবিধা দিতে পারিনি। ভুক্তভোগীরা জানান তাদের কাজ না করে দিলে এক পর্যায়ে আলমগীরের টাকা ফেরত চাইলে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদান করেন। সাম্প্রতিক সরকার গেজেট পাস করেছেন যে মুল দলিল যার জমি তার এই কথা মানতে নারাজ পিয়ন হয়ে পেশকার দাবীদার আলমগীর গাজী। এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার ফোন দিয়ে তিনি ফোন রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, নিবেদিতপ্রাণ, সৎ, নিষ্ঠাবান এবং সকলের ভালোবাসার পাত্র মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

“করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় ৫৫বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ