মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রান্তিক খামারির কপাল খুললো গাভীর জোড়া বাছুরে

সাতক্ষীরা প্রতিনিধি:: সাতক্ষীরায় একটি গাভীর একসাথে দুইটা জমজ এঁড়ে বাছুর হয়েছে। এই সাথে প্রান্তিক খামারির কপাল যেন খুলে গেছে। ঘটনাটি ঘটেছে ১৩ অক্টোম্বর (শনিবার) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৭ নং চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামের মৃত তমছের আলীর পুত্র মো: অলিয়ার রহমান নামের এক প্রান্তিক খামারির বাড়িতে।

একসাথে জমজ শিশু জন্ম নেওয়াটা অস্বাভাবিক নয় মোটেও, তবে সেটা মানুষের ক্ষেত্রে। তবে এবার গরুর বাছুর একসাথে জমজ বাছুর হয়েছে। এমন ঘটনা একটি প্রান্তিক খামারির জন্য সুখবর বলতেই হয়। বর্তমান সময়ে একটি উন্নত মানের এঁেড় বাছুর হলে একবছরের মধ্যে খামারি একটি ভালো টাকা পায়। সেখানে দুটি বাছুর একসাথে হওয়ায় খামারি অলিয়ার রহমানের যেন খুশির শেষ নেই।

প্রান্তিক খামারি অলিয়ার জানান, আমি মহাখুশি যে আমার গাভীর দুইটা বাছুর হয়েছে। দুইটা বাছুর সুস্থ সবল আছে গাভীর দুধ ও বাছুর ভালো পাচ্ছে।

পল্লিপ্রাণী চিকিৎসক মো: জনি বলেন, এটি আমার ব্রাকের হিমায়িত সিমেন দেওয়া হয়েছিলো। যখন দুইটা বাছুর হলো তখন আমিও বেশ অবাক হয়েছি। ইতিপূর্বে এমন অভিজ্ঞতা আমার আছে।

কলারোয়া উপজেলার প্রানীসম্পদ অফিসার ভেটেরেনারি সার্জন ডাঃ সাইফুল ইসলাম বলেন এটা প্রাণী সম্পদের এক বিরাট সাফল্য। বৈজ্ঞানিক ভাবে বলতে গেলে গাভীর হিট অবস্থা ভালো থাকলে ও সুস্থ সবল সিমেন হলে, খামারির নিবিড়ি পরিচর্যার কারণেও একটি গাভীর কখনো কখনো দুইটা বাছুর হতে পারে। এমন ঘটনা উপজেলার খামারীদের জন্য অবশ্যই আনন্দের।

একটি গাভীর থেকে দুইটি বাছুর হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ ভিড় করছে খামারি অলিয়ার রহমানের বাড়িতে। সকলে অবাক বিস্ময়ে সন্তুষ্টি প্রকাশ করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত