বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : ”এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে এক র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিঞ্চুপদ পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সরকারি শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা মো. ইউনুস আলী।

জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শরিফুল ইসলাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম রফিক, প্রতিবন্ধী কল্যাণ ও পূর্ণবাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, হাই কেয়ার স্কুলের প্রধান শিক্ষক তাহিরুন নাহার, সম্প্রীতি বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক দিপা রাণী মন্ডল, সিডো সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের ( রেজিঃ) তরিকুল ইসলাম, সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমীন।

অনুষ্ঠানে বিভিন্ন বাক শ্রবন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি ভাষা শিক্ষা নেওয়া উচিত। বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে সম্পদে পরিণত করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করাবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার