রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আব্দুর রহমান, সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ মে ২০২৫) বিকাল ৪টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক অডিটোরিয়ামে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

এসময় তিনি বলেন, “সাংগঠনিক শক্তি বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সদস্য নবায়ন। বিএনপির প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে হবে, তাহলেই গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম সফল হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, বর্তমান সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।

সদস্য নবায়ন অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত