সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে সেলাই মেশিন, শাড়ি ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন, শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টায় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গরীব, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন, শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি দীর্ঘদিন যাবত নিজ উদ্যোগে আত্মমানবতার সেবায় অসহায় মানুষের জন্য সেবা করে যাচ্ছি। আমি ‘মা’ জাতিকে হৃদয় দিয়ে ভালোবাসি এবং গভীর শ্রদ্ধা করি। সেকারণেই আমি ‘মা’ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। তিনি আরো বলেন, “আমি ডি.বি ইউনাইটেড হাইস্কুলকে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরা সদরে স্মার্ট বিদ্যালয় হিসেবে গড়ে তুলেছি।

আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে জনগণের সেবার লক্ষ্যে আপনাদের সমর্থন নিয়ে আসন্ন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান হিসেবে দাঁড়াতে চায়। আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। আমি জনগণের হক জনগণের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করতে চাই এবং সেই সাথে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়নে পরিণত করতে চাই।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর বিডিএফ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. শাহাদাত হোসেন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক কানাই লাল সাহা, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক মো. আবুল হাসান, সহকারি শিক্ষক মাওলানা মহাসীন উদ্দীন, সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু প্রমুখ।

অনুষ্ঠানে গরীব, দুস্থ ও হতদরিদ্র বেকার মা ও বোনদের কর্মজীবী করে সংসার চালাতে সেলাই মেশিন, অসহায় মায়েদের মাঝে শাড়ি ও ব্রহ্মরাজপুর বাজারে তানহা বস্ত্রালয় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিককে ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক, ‘মা’ ফাউন্ডেশনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক সুকুমার সরকার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়

মামলার ভারে নুয়ে পড়া সাতক্ষীরার বিচারিক কর্মকান্ডকে দ্রুততম সময়ে বিচার প্রার্থী মানুষেরবিস্তারিত পড়ুন

বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর (অব.)বিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের