সিগারেট না দেওয়ায় দোকানদারের ওপর চড়াও
সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত


সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে এইচএসসি ফলপ্রার্থী কলেজ ছাত্র জাকারিয়া খান নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণি সম্পদ অফিসের প্রধান ফটকের পাশে রবিউল ইসলামের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুহিদ হাসান রনি নামের এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে। সে শহরের ইটাগাছা এলাকার ফিরোজউদ্দিনের ছেলে ও শহরের আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্র।
নিহত জাকারিয়া খান (১৯) সাতক্ষীরা শহরের কাটিয়ার রুচিরা বেকারী মালিক আব্দুল গফুর খানের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি ফল প্রত্যাশী।
শহরের সঙ্গীতা মোড় এলাকার প্রাণী সম্পদ অফিসের প্রধান ফটকের সামনে চা বিক্রেতা রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকেলে থেকে প্রাণী সম্পদ অফিস মোড়ে যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ইটাগাছা এলাকার কিছু বখাটে কিশোর সিগারেট চায়। তিনি সিগারেট না দেওয়ায় কিশোররা অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে। তিনি তখন ফোনে তার ভাইপো বাপ্পী হাসানকে ডাকেন। কিছুক্ষণের মধ্যে দোকানে এসে বিষয়টি জানতে চাইলে কিশোররা বাপ্পী হাসানকে মারধর শুরু করে। এসময় বাপ্পী হাসানকে বাঁচাতে এগিয়ে আসে জাকারিয়া। তৎক্ষনাৎ মুরাদ হাসান রনি জাকারিয়াকে ছুরিকাঘাত করে।
জাকারিয়ার চাচা ইসমাইল হোসেন জানান, তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে ছুরির আঘাত লাগায় অবস্থার অবনতি হচ্ছিল। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। তার জানাজা নামাজ সরকারি বালক বিদ্যালয় মাঠে বাদ আছর অনুষ্ঠিত হবে বলে জানান ইসমাইল হোসেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহীদুর রহমান বলেন, জাকারিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন


