বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মির্জানগর দাখিল মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন এমপি রবি

সাতক্ষীরা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মির্জানগর দাখিল মদ্রাসার নব-নিমিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের মির্জানগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সভাপতি জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত মাদ্রাসা ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, উপ-সহকারী প্রকৌশলী
আসাদুজ্জামান খান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মির্জানগর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. জালাল উদ্দীন, মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজ উদ্দিন আহমেদ, সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর মনোয়ার হোসেন প্রমুখ। মাদ্রাসা ভবন উদ্বোধনের পূর্বে মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ দ্বারে বীর মুক্তিযোদ্ধা মীর
মোস্তাক আহমেদ রবি গেট উদ্বোধন করা হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র নির্মাণে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (টিএমইডি) বাস্তবায়নে মাদ্রাসা নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে মির্জানগর দাখিল মাদ্রাসার ৪তলা ভিতবিশিষ্ট ৪তলা নব-নির্মিত একাডেমিক ভবনের করা হয়। এসময় মাদ্রাসার শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা প্রভাষক মো. আমিনুল হাসান রাসেল।

একই রকম সংবাদ সমূহ

সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর

২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে সারা দেশেবিস্তারিত পড়ুন

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন

  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী