রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় মৎস্য সপ্তাহ

সাতক্ষীরায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১ টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৎস্য অফিস সাতক্ষীরার সিনিয়র সহকারী পরিচালক মো. হাদিউজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, এল্লারচর চিংড়ী চাষ প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নুরে আলম, সখিপুর দেবহাটার মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মো. আওছাফুর রহমান, ফিল্ড এ্যাসিট্যান্ট আরিফ বিল্লাহ, জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।

এসময় জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, যারা মৎস্য বিষয়ে অভিজ্ঞ তাদের নিয়ে কর্মপরিকল্পনা করতে হবে। কিভাবে মৎস্য বিভাগকে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করার সময় এসেছে। সাতক্ষীরায় লোনা পানি আর্শিবাদ হিসেবে কাজে লাগাতে হবে। আর যদি কাজে না লাগানো যায় তাহলে লোনা পানি হবে অভিশাপ।

তিনি আরো বলেন, নিরাপদ মৎস্য খাদ্য ও নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইন বাস্তবায়ন করতে হবে। গলদা পিএল সংকট নিরসন করা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা, অপরিকল্পিত ঘের ব্যবস্থাপনা পরিহার করতে হবে। চাষিদের সমস্যা সমাধানে মৎস্য বিভাগের জনবল সংকট নিরসন করতে হবে। তবেই দেশে স্মার্ট মাছ চাষ গড়ে উঠতে ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক