মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুব জলবায়ু সম্মেলন: বাসযোগ্য নগর গড়ে তোলার প্রত্যয়

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় নগর যুব জলবায়ু সম্মেলন-২০২৪ এ বাসযোগ্য নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব জলবায়ু যোদ্ধারা। এজন্য তারা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণেরও দাবি জানান।

বুধবার (১৮ ডিসেম্বর) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই সম্মেলনের আয়োজন করে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন, বিশিষ্ট রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল ইসলাম ফারুক ও জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল। পরে জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরা শহরে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে শেষ হয়।

এরপর সেখানে ‘জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব নগর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ধারণাপত্র পাঠ করেন, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য ইমতি জামিল।

সেমিনারে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বারসিক পরিচালক পাভেল পার্থ, সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, তরুণ জলবায়ু যোদ্ধা এসএম শাহিন আলম প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় এলাকার মানুষ সর্বস্ব হারিয়ে কোন মতে বেঁচে থাকার আশায় গ্রাম থেকে শহরে আসতে বাধ্য হচ্ছে। বাস্তুচ্যুত অধিকাংশ মানুষের ঠাই হচ্ছে শহরের বস্তিতে ও ফুটপাতে। এই সংকটময় পরিস্থিতির জন্য দায়ী না হলেও তাদের বেদনাবিধুর জীবন বেছে নিতে হচ্ছে। জলবাযু পরিবর্তনের যে সংকট তাদের গ্রাম ছাড়তে বাধ্য করেছে, শহরে এসেও তারা জলবায়ু পরিবর্তনের নানা নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। সম্মেলনে সাতক্ষীরা শহরের দরিদ্র মানুষের জন্য আবাসন বা সামাজিক আবাসন নিশ্চিতকরণ, দরিদ্র জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিশ্চিতকরণ, পানি সরবরাহ, স্যানিটেশন, পয়ঃনিষ্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, নগরের তাপদাহ কমানো ও সকল প্রাণের জন্য পরিকল্পিত শহর তৈরীর লক্ষ্যে সরকারিভাবে অন্তত ২০ ভাগ বনভূমি এবং ১৫ ভাগ জলাভূমি নিশ্চিতকরণ, যুবদের বিশেষ করে নারীদের জন্য আয়বর্ধনমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুবিধা নিশ্চিতকরণ, বায়ুদূষণ, শব্দদূষণ, পানি দূষণ বন্ধে উদ্যোগ গ্রহণ, নির্মাণে পরিবেশসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার, সবার জন্য সবুজ জ্বালানির ব্যবহার নিশ্চিতকরণ ও শহরে পথচারীদের জন্য হাঁটার জন্য ফুটপাত ও বাইসাইকেল লেন তৈরির উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ জলবায়ু যোদ্ধা হিসেবে এসএম শাহিন আলম, মাকসুদা খাতুন ও আব্দুর রহমান, বৃক্ষরোপণে তামিম হোসেন, বাল্য বিবাহ প্রতিরোধে হৃদয় মন্ডল, প্রাণসায়র খাল রক্ষায় ফরিদ গাজী, নগর কৃষিতে ইস্রাফিল হোসেন ও বরেন্দ্র জলবায়ু যোদ্ধা শাইখ তাসনিম জামালকে নগর যুব জলবায়ু সম্মননা ২০২৪ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম