শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সদর উপজেলার আয়োজনে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের, উপজেলা মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, উপজেলা একাডেমি সুপারভাইজার সানজিদা খাতুন, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাফুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান পলাশ, ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল, ইকবাল আমি, শাহীন রেজা।
খেলায় ক্রিকেটে (ছাত্র) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ লাভ করে।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খেজুরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ঈদ্রিস ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আবু সাঈদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক

“রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে তা কার্যকর করার দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে স্পিক আপ প্রকল্পের চেঞ্জ এজেন্ট সদস্যদেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা
  • সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন
  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা