বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক পরিবারকে হুমকি, থানায় অভিযোগ

সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে প্রকাশ, সাতক্ষীরা সদর থানার অস্তগত পাথরঘাটা গ্রামের আবুল কালাম এর ছেলে আব্দুল সালাম।

আব্দুস সালাম পেশায় একজন সাংবাদিক। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ,কে,এম আবুল কাশেম (৪৫) কর্তৃক অত্র বিদ্যালয়ে ভবন তৈরির নিমিত্তে কর্তনকৃত মাটি ড্রাম ট্রাক যোগে রাতের আধারে অন্যাত্রে বিক্রি করার দৃশ্যটি ক্যামেরায় ধারণ করে।

ধারণকৃত ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় প্রকাশ করেন। এর প্রেক্ষিতে গত ইং ০৫-০৬-২৪ তারিখ বুধবার সকাল আনুমানিক ০৯ টা ১৩ মিনিট সময় বিবাদী আবুল কাশেম তার মুঠোফোন থেকে সাংবাদিক আব্দুস সালাম কে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন ধরনের হুমকি ধামকি এমনকি প্রাণ নাশের হুমকি প্রদান করে কল কেটে দেয়।

একই দিন বেলা আনুমানিক ১০ টার সময় বিবাদী আবুল কাশেম দলবদ্ধ হয়ে অজ্ঞাত নামা আরও ২/৩ জন কে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় আব্দুস সালাম কে বাড়িতে না পেয়ে তার স্ত্রী বিলকিস খাতুন (৩০) কে অকথ্য ভাষায় গালিগালাজ করার এক পর্যায় তাকে মারধর করার জন্য উদ্ধত হয়ে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন।

হুমকির একপর্যায় সোস্যাল মিডিয়ায় প্রকাশ করা ভিডিও ফুটেজ উঠিয়ে না নিলে বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি এমনকি বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে বলে আস্ফালন করে ঘটনা স্থল ত্যাগ করে। এদিকে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কাশেম এলাকার সহজ সরল লোকদের সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ আছে বলে এ দাবি করেন ভুক্তভোগী আব্দুস সালাম।

এ ঘটনায় আব্দুস সালাম গত ৫ জুন বুধবার সাতক্ষীরা সদর থানায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ, কে,এম আবুল কাশেম সহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয় জানতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী