সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী

নিজস্ব প্রতিনিধি : “বৃক্ষ দিয়ে সাজায় দেশ সমৃদ্ধি করি বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বৃক্ষ মেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, জেলা নার্সারী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বৃক্ষ মেলায় প্রথম স্থান অধিকার করে জুই নার্সারীর মোঃ জামশেদ আলী, দ্বিতীয় স্থান অধিকার করে দি সাতক্ষীরা নার্সারীর মোঃ আব্দুল করিম ও তৃতীয় স্থান অধিকার করে জাহাঙ্গীর নার্সারীর আব্দুর রশিদ খাঁ। এছাড়াও মেলায় স্টল নেওয়া সকল নার্সারী কে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
বৃক্ষ মেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, দি হাইব্রীড নার্সারী, ফোর এ এগ্রো, ফাহিম নার্সারী, ডালিয়া নার্সারী, জাহাঙ্গীর নার্সারী, সরদার নার্সারী, মদিনা নার্সারী, মায়া কানন নার্সারী, এমরান নার্সারী, পল্লী নার্সারীসহ মেলায় মোট ২৩ টি স্টল স্থান পেয়েছে। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নার্সারী মালিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন সংরক্ষক পিনাকী হালদার।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী