রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সমবায় দিবসে খামারিদের মাঝে প্রকল্প ঋণের চেক বিতরণ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা,বর্ণাঢ্য র‍্যালি, ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফ এম সেলিম আখতার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি আব্দুর রব ওয়ার্ছী প্রমুখ।

জেলা সমবায় অফিসের পরিদর্শক রাম প্রসাদ ঢালী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্ধন সমবায় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ মুর্শিদ আলম, মো. জাফর ইকবাল, মো. আশরাফ আলী, রাজিব প্রসাদ ঢালী, সুবির কুমার ঘোষ, কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ লুৎফর রহমান মন্টু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে খুদ্র ঋণের চেক বিতরণ ও সমবায়ে বিশেষ অবদানের জন্য একজন সমবায়ী ও ১১জন সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ করা হয় এবং ৬ জন দুগ্ধ খামারির মাঝে প্রকল্প ঋণের ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি বিভাগের বিভাগীয় প্রধান ও বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা