বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতা, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য ক্যামেরাবন্দি করে ‘ক্লিক ফর পিস’ ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সাতক্ষীরার আলোকচিত্রী মাহফুজ আহমেদ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে সাতক্ষীরার সিডো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিচারকমণ্ডলী ও আয়োজক কমিটির মূল্যায়নে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন শাহিদ হাসান, তৃতীয় হন আরাফাত হোসেন এবং চতুর্থ স্থান অধিকার করেন শহিদ হোসেন।

মাহফুজ আহমেদের পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রটির শিরোনাম—‘আশীর্বাদের নেই কোনো ধর্ম পিতৃস্নেহে বাঁধা অটুট সম্প্রীতি’। ছবিটিতে সনাতন ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে এক মুসলিম প্রবীণ ব্যক্তিকে নববধূর মাথায় হাত রেখে আশীর্বাদ করতে দেখা যায়। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও স্নেহ, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার এই দৃশ্যটি সামাজিক সম্প্রীতির এক অসাধারণ বার্তা বহন করে। ছবির গল্পে বাংলাদেশের অসাম্প্রদায়িক সংস্কৃতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রকল্প সমন্বয়কারী মো. তৌহিদুজ্জামান তৌহিদ, অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নয়ন হোসেন এবং প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রথম স্থান অর্জনকারী মাহফুজ আহমেদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই পুরস্কার আমার একার নয়, এটি আমাদের অসাম্প্রদায়িক সমাজ ও মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধের স্বীকৃতি। ছবির মাধ্যমে সমাজে ইতিবাচক ও শান্তির বার্তা পৌঁছে দিতে পারাই আমার সবচেয়ে বড় সার্থকতা।”

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ‘যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়। অ্যাক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে, সিডো সংস্থার বাস্তবায়নে, অ্যাকশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত ওই মেলার ধারাবাহিকতায় এই আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। তরুণদের সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা : গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি বিভিন্ন ফসলের আবাদ ওবিস্তারিত পড়ুন

সাংবাদিক তারেকুজ্জামান খানের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম

দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং পলাশপোলবিস্তারিত পড়ুন

  • পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় নবনিযুক্ত পিপি অ্যাড. আকবর আলীকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস
  • সড়কটির এখন বেহাল: ভারী যানে ক্ষতিগ্রস্ত শিবতলা-শান্তিনিকেতন স্কুল রোড
  • সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ
  • সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল
  • ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া
  • সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ