মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের জনপ্রিয় মিলনস্থল ‘কফিভিলা’-তে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিড়ির সভাপতি নাজমুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান পলাশ। তিনি রোভার স্কাউট আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “রোভার স্কাউটিং শুধু একটি আন্দোলন নয়, এটি মানুষের জীবনে নেতৃত্ব, সমাজসেবা ও মূল্যবোধের শিক্ষার একটি পথ।”

বিশেষ অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটসের প্রাক্তন সম্পাদক এ এস এম আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, স্বপ্নসিড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, উপদেষ্টা জামাল উদ্দিন আ ন ম মুরাদুজ্জামান ও সংগঠনের অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি মুহা. আলতাফ হোসেন, সহ-সভাপতি বিশ্বজিৎ ঘোষ, এস এম বিপ্লব হোসেন, সালাউদ্দিন রানা, আবু সাইদ, জাহারুল হুদা, মাসুদুর আলম, ওহেদুজ্জামান সোহাগ, আল শাহরিয়ার অনিক, বেগম নিশাত আনম, করিমন নেছা শান্তা, বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম, আল ইমরান সুমন প্রমুখ।

আলোচনা সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বপ্নসিড়ি শুধু প্রাক্তন রোভারদের একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এই সংগঠন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।”

পাঁচ বছরে পথচলার অভিজ্ঞতা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে আয়োজকরা জানান, সমাজসেবা, স্কাউটিং কার্যক্রম এবং প্রাকৃতিক দুর্যোগে সাড়া দেওয়ার মতো কার্যক্রম আরও সংগঠিতভাবে চালিয়ে যাবে স্বপ্নসিড়ি।

অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং আগত অতিথিদের নিয়ে এক হৃদ্যতাপূর্ণ আড্ডার মধ্য দিয়ে সম্পন্ন হয় শুভ সন্ধ্যা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে