বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ২১ দিনেও সন্ধান মেলেনি ইটভাটা ব্যবসায়ীর

সাতক্ষীরায় নিখোঁজের ২১ দিনেও মোঃ সরোয়ার হোসেন ওরফে বাবু (৩২) নামের এক ইটভাটা ব্যবসায়ীর সন্ধান মেলেনি। সোমবার (২৬ মে ২০২৫) সকালে নিজ বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি।
এ ঘটনায় বুধবার (০৪ জুন ২০২৫) নিখোঁজ সরোয়ার হোসেন ওরফে বাবু এর ভাই মোঃ আবুল খায়ের ওরফে সোহেল সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নং—১৮৮।

জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলাধীন বিনেরপোতাস্থ মেসার্স সাদিয়া ব্রিকস্ এর পরিচালনাকারী ও সাতক্ষীরা পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আকরম আলীর ছেলে সে (মোঃ সরোয়ার হোসেন ওরফে বাবু)। নিখোঁজের দিন তার গায়ে সাদা রংয়ের শার্ট ও পরণে কালো রংয়ের প্যান্ট ছিল। গায়ের ফরসা, উচ্চতা ৫ ফুট। মুখমণ্ডল হালকা গোলাকার।

আরও জানা গেছে, তার একটি মোবাইল (০১৯৯৮—৫০৯০৬০) ফোন ছিল। যার নম্বর বর্তমানে বন্ধ।

আরও জানা গেছে, প্রায় ২ বছর ধরে সাতক্ষীরা সদর উপজেলাধীন বিনেরপোতাস্থ মেসার্স সাদিয়া ব্রিকস্ এর পরিচালনাকারী হিসেবে দায়িত্বরত ছিল।

এ ঘটনায় সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল হক জানান, তাকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। আপনি জিডির আইও সাথে যোগাযোগ করেন তিনিই বর্তমান অবস্থা সম্পর্কে বলতে পারবেন। তবে এই জিডির আইও এসআই পিংকু মণ্ডলের সেল (০১৬৪০২৩৩৮২৩) নম্বরে কয়েকবার ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নিঁখোজ সরোয়ার হোসেন ওরফে বাবুর মা জরিনা খাতুন জানান, স্বামীর মৃত্যুর পর ছেলেদের নিয়ে ভালোই ছিলাম। তবে ২৬ মে আমার বড় ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পাড়া প্রতিবেশীদের বাড়ির পাশাপাশি সকল সম্ভাব্য স্থানে আত্মীয়—স্বজনরা মিলে অনেক খেঁাজাখুঁজি করেছি। অদ্যবধি পাইনি। সেজন্য ছেলের সন্ধান পেতে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ ব্যাপারে নিখেঁাজের ভাই মোঃ আবুল খায়ের সোহেল জানান, আমার ভাইয়ের খোঁজা—খুঁজির কাজ অব্যাহত আছে, তাকে খুঁজে পাওয়া মাত্রই সাতক্ষীরা থানা কতৃর্পক্ষকে অবহিত করব।
তিনি আরও জানান, আমার ভাইকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার কাজে ব্যস্ত থানায় সাধারণ ডায়েরী করিতে বিলম্ব হয়েছিল। কোনো ব্যক্তি আমার ভাইকে সন্ধান পেলে এই সেল (০১৭৫৭২৭৩৯৪০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান