বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আবাদেরহাটে পিচের রাস্তায় কাদা আছাড় খেয়ে ইউপি সদস্য আহত

আবাদেরহাটে পিচের রাস্তায় মাটি সামান্য বৃষ্টিতে কাদায় পরিণত হয়। সেই কাদায় আছাড় খেয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন আগরদাড়ী ইউপি মেম্বর মজনুর রহমান।

বুধবার সকাল অনুমান সাড়ে ৮টার দিকে বৈকারী সড়কের আবাদেরহাটের চার রাস্তার মুখ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৈকারী সড়কের বাইপাস জামতলা মোড় হতে ভাদড়া মোড় পর্যন্ত বিভিন্ন এলাকার অলিগলি পিচের রাস্তা ও কাচা রাস্তায় প্রায় ৫০টি অবৈধ যান্ত্রিক মাটি বহনকারী ট্রাক্টর চলাচল করে। আর এই মাটি বহনকারী ট্রাক্টর থেকে মাটি পিচের রাস্তায় পড়ে। এতে রোদ হলে তা ধুলাবালিতে পরিণত হয় এবং বৃষ্টি হলে কাদায় পরিণত হয়। পিচের রাস্তায় কাদার পিছলে পড়ে এভাবে শুধু ইউপি মেম্বর নয়, প্রতিনিয়ত আহত হচ্ছে অনেকেই। তাছাড়া এসব ট্রাক্টর চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স। চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে সড়কে প্রায় সময় দুর্ঘটনা ঘটে।

গত মঙ্গলবার রাতে হালকা বৃষ্টিতে আবাদেরহাটের চার রাস্তার মুখ নামক স্থানসহ রাস্তার বিভিন্ন স্থানে মাটি বহন ট্রাক্টর থেকে রাস্তার উপর মাটি পড়ে থাকায় পিচের রাস্তা চিত্র পাল্টে যায়। পিচের রাস্তা পরিণত হয় কাচা রাস্তায়। বুধবার সকালে আগরদাড়ী ৭নং ইউপি মেম্বর মজনুর রহমান তার পরিষদের কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আবাদেরহাটের চার রাস্তার মুখ নামক স্থানে পৌছলে মাটির কাদায় মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে যান। এতে তার ডান হাত ভেঙে যায় এবং তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত পায়।

স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহযোগিতায় মেম্বরকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়।
আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন মাটি বহন অবৈধ যান্ত্রিক ট্রাক্টর বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ