রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলীপুর ও ফিংড়িতে অভিযোগ ও সাড়া প্রদান কমিটির মাসিক সভা

ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে অভিযোগ ও সাড়া প্রদান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ও ফিংড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে, মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল, শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, গাভা একেএম মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ ফিংড়ী ঋষি পাড়া মিলে পৃথকভাবে ৬টি মাসিক সভা হয়।

৬, ৯, ১০, ১১ ও ১৩ জুন উক্ত গ্রুপ গুলোতে ৭সদস্যের অভিযোগ ও সাড়া প্রদান কমিটির সভায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান, সচিব, মেম্বার, গ্রাম পুলিশ, নির্বাচিত স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দরা, কমিউনিটির লিডার প্রমুখ।

এই কমিটির মাধ্যমে সকলে স্বাধীনভাবে মতামত প্রদান করতে পারবে। কমিটির সদস্যদের যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ইস্যুতে দক্ষতা বৃদ্ধি পাবে। কমিউনিটির জেন্ডার ভিত্তিক সহিংসতা পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করতে পারবে। যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ও জেন্ডার ভিত্তিক সহিংসতা ইস্যুতে অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে ও রেফার করতে পারবে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে।

সভা পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দীন রানা ও হুমায়রা জামান জানান।

নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন বলেন, চলতি বছর জুনে প্রকল্পের মেয়াদ শেষ হবে। এটি প্রকল্পের মাধ্যমে সর্বশেষ মিটিং। আর যদি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না পায় তাহলে সবাইকে স্ব উদ্যোগে কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর