সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে সোনার গহনা ও টাকা লুট

গাজী হাবিব, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে হিন্দু পরিবারের বারান্দার গ্রীলের তালা ভেঙে ঘরে ঢুকে তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখমের পর অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি সোনার গহনা ও ২২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকতাদল।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। জখম হওয়া পরিবারের সদস্যদের শনিবার (৫ জুলাই) সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের সীতানাথ কর্মকারের ছেলে মধুসুধন কর্মকার জানান, রাত ১১টার দিকে খাওয়া দাওয়া শেষে তিনি ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে বারান্দায় গ্রীলের শব্দ শুনে গোয়ালে থাকা গর্ভবর্তী গাভীর কোন সমস্যা হচ্ছে মনে করে ঘরের দরজা খোলেন।
এ সময় বারান্দার কলাপসিগ্যালের তালা ভেঙে ৫ থেকে ৬ জনের মুখোশ পরিহিত ডাকাতদল (যাদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে) ঘরে ঢুকে পড়ে। এদের মধ্যে একজন তার পরিহিত লুঙ্গি খুলে দেয়। তিনি চিৎকার করলে ডাকাত দলের সদস্যরা তার বাম হাতের দুটি স্থানে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। স্ত্রী সরস্বতী তাকে রক্ষায় এগিয়ে এলে তার বাম হাতে লোহার রড দিয়ে আঘাত করে হাড় ভেঙে দেওয়া হয়।

একপর্যায়ে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে শোকেস এর তালা ভেঙে কাপড়ের মধ্যে লুকিয়ে রাখা মেয়ে তাপসী ও স্ত্রী সরস্বতীর ৯ ভরি ওজনের সোনার গহনা ও নগদ ২২ হাজার টাকা নিয়ে চলে যায়। ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর খবর দিলে রাত আড়াইটার দিকে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হারুণ অর রশিদসহ একদল পুলিশ আসে। পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া একটি মানি ব্যাগ ও এক জোড়া চটি জুতা উদ্ধার করে। মানি ব্যাগের মধ্যে একটি মোবাইল সিম ও আশাশুনির বদরতলা মাছের সেটের মাছ বিক্রির কয়েকটি স্লিপ ছিল।

মধুসুধন কর্মকারের ভাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাদেব কর্মকার জানান, ভাইয়ের বাড়ির চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। দরজা খুলে বারান্দায় আসতেই ৫/৬ জনের একদল সশস্ত্র মুখোশ পরিহিত ডাকাত তাকে ঘিরে ফেলে। ঘরে ঢুকতে বাধা দেওয়ায় তার বাম হাতে , বাম কানে,গলা ও কপালে ছুরি দিয়ে খুচিয়ে জখম করে। এ সময় গ্রামবাসী চলে আসছে বুঝতে পেরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী উদয় কর্মকার জানান, একটি বাড়িতে দাওয়াত খাওয়া শেষে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে বাড়িতে রেখে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি বাড়িতে আসেন। সে সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ঘুমোতে যাওয়ার আগে তিনি পিছনের বাড়ি মধুসুধন কর্মকার ও মহাদেব কর্মকারের বাড়ি থেকে চিৎকার শুনতে পান। কৌশলে মধুসুধন কর্মকারের বাড়ির পিছনের জানালা খুলতেই মধুসুধন মণ্ডল ও তার স্ত্রী স্বরস্বতী মণ্ডলকে অস্ত্রধারী কয়েকজন গলায় অস্ত্র ধরে রাখা অবস্থায় দেখতে পান। সেখান থেকে বেরিয়ে এসে মোবাইল ফোনে বিষয়টি প্রতিবেশীদের অবহিত করেন।

গ্রামবাসি ছুটে এলে ডাকাত দলের সদস্যরা মহাদেব কর্মকারের বাড়ি থেকে বের হয়ে তাদের বাড়ির প্রাচীরের পাশে সরু গলি দিয়ে বিলের দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করে গ্রাম ডাক্তার আব্দুল কাদেরকে দিয়ে জখমীদের প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, তিনি ছুটিতে রয়েছেন। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ডাকাতি না চুরি সে সম্পর্কে কোন মন্তব্য না করেই তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার