মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে জাইকা প্রকল্পে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

জাপান বাংলাদেশ প্রকল্পে জাইকার অর্থায়নে এবং লোকাল গভারমেন্ট এলজিইডি এর সহায়তায় উপজেলায় ১টি কলেজ ২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১টি মাদ্রাসায় বয়স সন্ধি কালীন ভবন নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদার ইলিয়াস এবং সার্ভেয়ার আবুল বাশারের বিরুদ্ধে।

কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর পিকে এম মাধ্যমিক বিদ্যালয় বুধবার সকাল ৮ টার দিকে বিষয়টি সাংবাদিকদের নজরে আসলে দু’ঘণ্টা পর ঠিকাদার ভবনের কিছু অংশ ভেঙে ফেলে দেয়।

তবে অনিয়ম দুর্নীতির বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানালে তিনি উপজেলা প্রকৌশলী এবং জাইকা প্রতিনিধিকে সাথে নিয়ে আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে যেয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়।

সূত্র মতে ২০২২- ২৩ অর্থবছরে জাপান বাংলাদেশ প্রকল্পে উপজেলায় ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের বয়সন্ধিকালীন ভবন তৈরির জন্য ২২ লক্ষ্য ৩৩ হাজার ৭৬ টাকা বরাদ্দ হয়। বরাদ্দ থেকে ৪ টি প্রতিষ্ঠানে সন্ধি কালীন ভবন তৈরির জন্য একই সিডিউল অনুযায়ী ভবন পতি ৫ লক্ষ ৫৮ হাজার ২৬৯ টাকা বরাদ্দ হয়।

প্রতিষ্ঠানগুলো হল মৌতলা শিমু রেজা এমপি কলেজ বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কাশিবাটি মাদ্রাসা।

প্রকল্প বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ইলিয়াস হোসেন জাইকা এবং এলজিডি অফিসের কাজের কথা না বলে পরস্পরযোগ সাজোগে এনজিওর কাজ বলে নিজেদের ইচ্ছামতন কাজ শুরু করে। পরবর্তীতে বিষয়টি ফাঁস হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় বিপত্তি বাধে।

তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রকল্পে দেখাশুনার দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী অফিসের সার্ভেয়ার আবুল বাশার এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, নতুন উপজেলা প্রকৌশলী যোগদান করার পর হতে তাকে দেখাশুনার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কিছু কিছু অনিমের কথা স্বীকার করে তা ভেঙ্গে ফেলার কথা জানান।

ঠিকাদার ইলিয়াস হোসেন সিডিউল অনুযায়ী কাজ করছেন বলে জানালেও তাকে সেখানে পাওয়া যায়নি।

উপজেলা জাইকা প্রতিনিধি উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আজমাইল হুসনা সাংবাদিকদের জানান, এ প্রকল্পে দুর্নীতি করার কোন সুযোগ নাই।

বৃহস্পতিবার তদন্ত করে সত্যতা মিললে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ও বিল প্রদান করা হবে না।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন