সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাধারণ মানুষের আইনী সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে। তিনি, ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বিচারিক কাজে এজলাস ব্যবহার নিশ্চিত করা এবং গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া গ্রাম আদালতের মাসিক, ত্রৈমাসিক রিপোর্ট সঠিক সময়ে উপজেলায় প্রেরন করার জন্য বলেন।

উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের ইউনিয়ন ভিত্তিক অগ্রগতি তুলে ধরে উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানা বলেন, গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত স্থানীয় পর্যায়ের দেওয়ানী ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় সারা দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প চলমান রয়েছে। কার্যক্রম বাস্তবায়নে তিনি উপজেলার সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন