রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তুজলপুর জি.সি হাইস্কুলে ঈদ পুনর্মিলনী উপলক্ষে জুম মিটিং

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত তুজলপুর জি.সি মাধ্যমিক কিদ্যালয়। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটির নামকরণ করা হয় জমিদাতা গোবিন্দ চন্দ্রের নাম অনুসারে। প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি প্রায় ৮৪ বছর যাবৎ প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে জ্ঞানের আলো ছড়াচ্ছে। এই স্কুলের কিছু প্রাক্তন ছাত্রদের আন্তরিকতায় আয়োজিত হতে যাচ্ছে ঈদ পূনর্মিলনী সহ বিভিন্ন সময়োপযোগী অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে আয়োজন করা হয় জুম মিটিং এর।

৬ ডিসেম্বর শুক্রবার রাতে অনুষ্ঠিত জুম মিটিং সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ১৯৯৪ ব্যাচের মো. আবু রায়হান।

জুম মিটিং এ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়া সার্বিক বিষয়ে আলোচনা ও মতামত তুলে ধরেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. ওয়ালিউল্লাহ্, আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন, জিল্লুর রহমান, আফজাল হোসেন, মাহারিন হোসাইন, শাহাবুদ্দীন, আবুল হোসাইন, ফরহাদ কবির স্বাধীন, ইলিয়াস হোসেন, ওয়াহিদুজ্জামান, তুহিন হোসেন, তৌহিদ, সামিত কুমার ঘোষ প্রমুখ।

১৯৯০ থেকে২০২৩ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনা করে সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রতিটি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের তালিকা প্রনয়নের মাধ্যমে সম্মিলিতভাবে ও স্ব-উদ্যোগে কাজ করতে হবে। এছাড়া বেশি বেশি প্রচার প্রচারণার জন্য পত্রিকার নিউজ লিংক স্ব স্ব ফেসবুক আইডি ও হোয়াট্স এ্যাপ গ্রুপে শেয়ার করার আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ