সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহরে জামায়াতের কর্মী সম্মেলন

সাতক্ষীরার ধুলিহরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা সদর ধুলিহর ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার আমীর মাওলানা মেশাররফ হোসেন, নায়েবে আমীর ও ফিংড়ি ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত ও উপজেলা নায়বে আমীর মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলার সহকারী সেক্রেটারী প্রফেসর সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আশরাফুজ্জামান খোকন, তালিমুল কুরআন বিভাগের সভাপতি ও ওলামা বিভাগের সেক্রেটারী, সাতক্ষীরা সদর উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোসলেম আলী, যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করীম, সহ-সভাপতি বায়জীদ, সেক্রেটারী আবু তাহেরসহ ধুলিহর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ইসলামি আন্দোলনের কোন বিকল্প নেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের আগামীর বিশ্ব হবে ইসলামের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামী সংসদ নির্বাচনে সকল ইসলামি আন্দোলনের জন্য কাজ করতে হবে।আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। সুতরাং সকলকে আগামী সংসদ নির্বাচন এর জন্য সকলের সাথে কাধে কাধে মিলিয়ে কাজ করতে হবে। আর কর্মী ভাইয়েদের নিয়মিত কাজ করতে হবে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলোর চিহ্নিত করতে হবে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রবিউল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামেবিস্তারিত পড়ুন

  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন