সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান


সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামে নতুন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটি এলাকার মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠন করা হয়েছে।
এ উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— মোঃ রজব আলী সরদার, আব্দুস সালাম, মোঃ আক্তারুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, মোঃ রায়হান (গাজী পার্টস সেন্টার), মোঃ আমিনুল ইসলাম (বেঙ্গল গ্রুপ) ও মোঃ আনছার আলী।
উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য প্রবাসে এবং ঢাকায় অবস্থান করায় ২২ আগস্ট সন্ধ্যায় অনলাইন ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় উপদেষ্টা পরিষদ ও সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে মোঃ শাহিন আলমকে সভাপতি এবং মোঃ ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: মোঃ রবিউল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক: মোঃ আবু রায়হান,সাংগঠনিক সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম (মনি),সহ-সাংগঠনিক সম্পাদক: আলমগীর হোসেন (বাবু),অর্থ সম্পাদক: মোঃ আশিকুর রহমান,দপ্তর সম্পাদক: ইব্রাহিম খলিল,
প্রচার সম্পাদক: মোঃ হাবিবুর রহমান,
ধর্ম বিষয়ক সম্পাদক: মাওঃ ইয়াছিন আরাফাত,কার্যকরী সদস্য: মোঃ হাফিজুল গাজী, মোঃ কালাম সরদার, মোঃ ইছারুল সরদার, নাছির উদ্দীন ও মোঃ সুমন হোসেন।সাধারণ সদস্য: মোঃ ইকরামুল ইসলাম নয়ন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মুফতি মাহফুল, মোঃ নাইম ইসলাম, ইউসুফ, আল-আমীন মালী ও তরিকুল ইসলাম।
নবগঠিত বেতনা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যেই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠনের কার্যক্রম সফল করতে তারা এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের সিইও রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাকেশ মল্লিককে মেহেরপুরে বদলি করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
সাতক্ষীরায় অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবারবিস্তারিত পড়ুন


