বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ:

সাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবী এলাকাবাসীর

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের মাধবকাটি টু সাতানী বাজার সড়কের মজুমদার খালের উপর স্থাপিত নারায়নজোল ব্রীজটি ষাটের দশকে নির্মিত। ব্রীজটি নতুনভাবে সংস্কার করার জন্য এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

প্রাকৃতিক দুর্যোগের সময় নারায়নজোলের এই ব্রিজটি কয়েকবার ভাঙ্গনের মুখে পড়ে। সেই থেকে এ ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া ব্রিজটির পার্শ্ব রেলিং না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে।

মঙ্গলবার (০৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, ব্রীজটির ডেক্স স্ল্যাব, উইং ওয়ালসহ সকল অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পার্শ্ব রেলিংও নেই। বর্তমান সময়ে মজুমদার খাল খননের কাজ চলছে। এ অবস্থায় এলজিইডি পক্ষ থেকে যদি ব্রীজটি নির্মাণ করা হয় তাহলে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে।

সদর উপজেলার নারায়নজোল, সাতানী, হরিশপুর, আগরদাঁড়ীসহ প্রায় ২০টিরও বেশি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াত ও জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম এ ব্রীজ। তাছাড়া পথচারীসহ স্কুল ও কলেজগামী হাজার হাজার ছাত্র-ছাত্রী ব্রীজটি ব্যবহার করে স্কুল কলেজে যাতায়াত করে। এ ব্রীজ দিয়ে ভারী অথবা মাঝারী কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনা। কেননা, ভারী কোন যানবাহন চললে যেকোন মুহুর্তে ধ্বসে যেতে পারে ব্রীজটি।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, স্বাধীনতার পর থেকে ব্রীজটি কখনো সংস্কার করা হয়নি। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও তা কখনো আলোর মুখ দেখেনি। ফলে বর্ষা মৌসুমে ব্রীজটি সম্পূর্ণ ধ্বসে পড়ার আশঙ্কা এলাকাবাসীর। তাদের দাবী, সাতক্ষীরা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জনসাধারণের জন্য এ ব্রীজটি যেন নতুনভাবে নির্মান করে দেন।

স্থানীয়রা জানান, স্থানীয় চেয়ারম্যানরা কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এখন মজুমদার খাল খননের কাজ চলছে এ অবস্থায়
আমরা এলজিইডি র নির্বাহী প্রকৌশলীর কাছে এ ব্রিজটি দ্রুত সংস্কার অথবা পুনঃনির্মাণ করে দেওয়ার দাবি জানাই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত
  • সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস
  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ