সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পলাশপোল হাইস্কুল এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের ‘ঈদ আড্ডা’

ঈদ মানেই আনন্দ আর এই আনন্দকে আরও প্রানবন্ত করতে ব্যাতিক্রমী ধর্মী ‘ঈদ আড্ডা’ উদযাপিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল হাইস্কুল প্রাঙ্গণে।

স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (২৭ জুলাই ২০২১) বিকাল ৫টায় এই ‘ঈদ আড্ডা’র আয়োজন করেন পলাশপোল হাইস্কুল এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন’র আহবায়ক শেখ ফিরোজ হোসেন।

এতে প্রাক্তন শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ গ্রহণ করায় প্রানবন্ত হয়ে উঠে পলাশপোল হাইস্কুল এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন’র ‘‘ঈদ আড্ডা’’। এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা আলোচনা করেন। এছাড়াও করোনায় দেশের সার্বিক পরিস্থিতি ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়েও গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন উপস্থিত আড্ডা প্রিয় মানুষ জন।

স্কুলের প্রাক্তন ছাত্র ও জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক মাহমুদ আলী সুমন জানান, করোনায় সবাই ঘরমুখো হয় পড়েছে। ঈদ মানেই আনন্দ তাই সবাইকে নিয়ে একটু আনন্দ দিতেই এই ঈদ আড্ডার আয়োজন করেছে আয়োজকরা। সবাই বেশ আনন্দ করেছেন। অনেক দিন পরিচত ও প্রিয় মুখগুলো অদেখা ছিল আজ এই ঈদ আড্ডায় দেখা হল কথাও হল। আজ এই ঈদ আড্ডায় এক অন্য রকম অনুভূতি সৃষ্টিও হল।

সংগঠনের সদস্য সচিব ডা. মো. মুনসুর রহমানের সঞ্চালনায় ‘‘ঈদ আড্ডা’য় প্রাক্তন ছাত্র ফখরুল আহমেদ খান (সাগর), মো. আশরাফুল ইসলাম, মো. রাসেল আহমেদ, মো. আব্দুর রহিম, ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক