বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁশদহর ৩নং ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন।। আজহারুল সভাপতি, সম্পাদক জাহাঙ্গীর

অত্যান্ত আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার সন্ধায় উক্ত ওয়ার্ডের সভাপতি রেজাউল করিম খোকনের সভাপতিত্বে মির্জানগর প্রাইমারি স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সদস্য আলহাজ্ব এস এম শওকত হোসেন, উপজেলা আ.লীগের সহ.সভাপতি আলহাজ্ব আনছার আলী, উপজেলা আ.লীগের সা. সম্পাদক শাহাজাহান আলী, দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ শাহাজাহান সিরাজ, বাবু গনেষ চন্দ্র।

অন্যদের মধ্যে ছিলেন বাঁশদহা পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার ফজর আলী, সাবেক চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেন, প্রভাষক অহিদুজ্জামান লাভলু, ইউপি সদস্য খোরশেদ আলম রিপন।

অনুষ্ঠানে আজহারল হককে সভাপতি এবং জাহাঙ্গীর আলমকে সা. সম্পাদক হিসাবে নাম প্রস্তাবানুসারে নেতৃবৃন্দ ৩নং ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক হিসাবে আজহারুল হক ও জাহাঙ্গীর আলমকে ঘোষনা করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্রবিস্তারিত পড়ুন

  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা