সাতক্ষীরার বালিথায় গাছ কাটতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলা, ৪জন জখ*ম


জমিতে লাগানো গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় একই পরিবারের চারজনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বালিথা শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জখমীরা হলেন বালিথা শেখপাড়া গ্রামের দাউদ আলী শেখ (৬৫), তার স্ত্রী হাফিজা খাতুন (৬০), ছেলে হাফিজুল ইসলাম (৩৫) ও আব্দুল্লাহ শেখ (৩০)।
জখমীদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদ আলী শেখের জমিতে তারই লাগানো একটি মেহগনি গাছ জোরপূর্বক কাটতে যায় একই গ্রামের প্রতিপক্ষ ইনসাফ শেখ (৫০), স্ত্রী আকলিমা ওরফে মোসলেমা (৪৫) ও তার ছেলে মোজাহিদ শেখ(২৮), আজিজুল শেখ(৪০) ও তার ছেলে মাহফুজ শেখ(২০), আবু বক্কারের ছেলে মফিজুল বাবু (৩৮)সহ অজ্ঞাতনামা কয়েকজন। দেশীয় অস্ত্র দা, কুড়াল, শাবল নিয়ে তারা গাছটি কাটতে গেলে দাউদ আলী শেখ ও তার দুই ছেলেসহ স্ত্রী বাধা দেয়। এসময় প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। জখমীদের উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্র জানায়, জখমীদের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। জখমীদের প্রত্যেকের অবস্থা গুরুতর।
তাদের মাথায় ১০/১২টি পর্যন্ত সেলাই দিতে হয়েছে।
সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত পুলিশ অফিসার এএসআই রিনা খাতুন জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন


