সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১০পিচ সোনার চকলেটসহ আটক ১

সাতক্ষীরার ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা থেকে ১০পিচ সোনার চকলেটসহ সুমন ইসলাম নামের এক কিশোরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে এঘটনা ঘটে।

আটক কিশোর সুমন ইসলাম (১৭)সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি’র কাছে খবর আসে,ভোমরা সীমান্তের ফলমোড়া এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল সতর্ক অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে সুমন ইসলাম পায়ে হেটে সীমান্তের দিকে এগিয়ে গেলে বিজিবি তাকে আটক করে শরীর তল্লাশি চালায়। তল্লাশি করে তার প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০টি সোনার চকলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ২শ’ গ্রাম,যার মুল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত সোনা ট্রেজারি অফিসে জমা ও আসামীকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান অধিনায়ক।

অপরদিকে,জেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল এলএসডি মাদক জব্দ করেছে বিজিবি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন