সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মানিকখালী ব্রিজের টোল ফ্রি করার দাবি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

সাতক্ষীরার আশাশুনির মানিকখালী ব্রিজের টোল আদায়ের তিন বছরের ইজারাদার নিয়োগে দর উঠেছে এক কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা। সাতক্ষীরা শহরের কাটিয়ার মুক্তি কনস্ট্রাকশন এই দরপত্র দাখিল করেছে। যা গতবারের তুলনায় সাড়ে ছয়গুণ বেশি। সাধারণ মানুষকেই এই বর্ধিত অর্থ ব্যয় করতে হবে ভেবে উপজেলাব্যাপী মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, মানিকখালী ব্রিজের টোল আদায়ের লক্ষ্যে ২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইজারাদার নিয়োগের কোটেশন ওপেনিংয়ের ৫ম কলের নির্ধারিত দিন ছিল ২০ জুন। এতে দুটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে সাতক্ষীরা শহরের কাটিয়ার মুক্তি কনস্ট্রাকশন এক কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছে। এছাড়া মেসার্স অসীমা এন্টার প্রাইজ ৬৮ লাখ ৭৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছে।

নিয়মানুযায়ী সাতক্ষীরা শহরের কাটিয়ার মুক্তি কনস্ট্রাকশন সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারাদার নিয়োগ পাওয়ার কথা।

এদিকে, এক কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা দর ওঠায় চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। যেখানে মানিকখালী ব্রিজের টোল আদায়ের বিগত তিনবছরের ইজারাদারের সর্বোচ্চ দর ছিল প্রায় ২০ লাখ টাকা, সেখানে মাত্র তিন বছরের ব্যবধানে তা ছয় গুণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকেও ছয় গুণ বেশি হারে টোল দিতে হবে বলে চিন্তায় পড়েছেন তারা।

আশাশুনির গাজী হাবিব বলেন, এমনিতেই মানুষ মানিকখালী ব্রিজের টোল দেওয়া নিয়ে অসন্তষ্ট। তার উপর নতুন অর্থবছরে ছয়গুণ বেশি হারে টোল আদায় করা হলে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট হতে পারে। ইজারাদার যাতে টোল আদায়ে সরকারি নীতিমালা লঙ্ঘন না করে সেবিষয়ে অবশ্যই সড়ক ও জনপথ বিভাগকে তদারকি করার দাবি জানান তিনি।

একই সাথে তিনি বলেন, দুর্যোগকবলিত আশাশুনিবাসীর জন্য মানিকখালী ব্রিজটি টোল মুক্ত ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, দুপুর ২টায় কোটেশন ওপেন করা হয়েছে। তাতে দেখা গেছে মুক্তি কনস্ট্রাকশন এক কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছে। এছাড়া মেসার্স অসীমা এন্টার প্রাইজ ৬৮ লাখ ৭৫ হাজার টাকার দরপত্র দাখিল করেছে। আমরা এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে, কোন প্রতিষ্ঠান ইজারাদার নিয়োগ পাচ্ছে। তবে, ইজারাদার নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ দরদাতারাই নিয়োগ পান।

একই রকম সংবাদ সমূহ

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছেবিস্তারিত পড়ুন

গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে দীর্ঘবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
  • এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি