সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক শাফিন খানের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: বাংলাভিশনের কান্ট্রি ডেস্ক ইনচার্জ ও সিনিয়র নিউজরুম এডিটর সাতক্ষীরার কৃতি সন্তান শাফিন খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৯ মে ‘২৫) বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে আসার পথে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘ উনিশ বছর ধরে বাংলাভিশনে একনিষ্ঠভাবে কাজ করে আসছেন। বিকাল ৪টায় ঢাকাস্থ বাংলাভিশন অফিসের সামনে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে তাকে আনা হচ্ছে খুলনা শহরের রয়েল মোড়ের তালতলা এলাকায় তার বড় ভাই মামুন খানের বাড়িতে। সেখানে মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে টুথপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। শাফিন খানের জন্ম ও বেড়ে ওঠা সাতক্ষীরা শহরের মুনজিতপুর। তিনি মুনজিতপুর এলাকার মরহুম আব্দুল মুকিত খানের ছেলে। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে বাংলাভিশন পরিবারসহ তার নিজ জন্মভুমি সাতক্ষীরাতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, তার মৃত্যুতে সাতক্ষীরাঙ জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর