বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ৪টি আসনেই স্বতন্ত্র প্রার্থী হতে পারেন আ.লীগের কয়েকজন নেতা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ৪টি আসনের তিনটিতেই স্বতন্ত্র নির্বাচন করবেন আওয়ামী লীগের দলীয় কয়েকজন নেতা।

আসনগুলো হলো- সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২, সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি সরদার মুজিব। তিনি কলারোয়া উপজেলার বাসিন্দা।
সরদার মুজিব জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে নিষেধ করেননি। তাই সাতক্ষীরা-১ আসনে তিনি প্রার্থী হচ্ছেন।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে মনোনয়ন পেয়েছেন সদর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
এ আসনের দু’বারের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনি মনোনয়ন পাননি। তাই এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান।
মীর মোস্তাক আহমেদ রবি বলেন, মঙ্গলবার আমি সাতক্ষীরায় যাব। কর্মীরা যেহেতু চাচ্ছে,আমি নির্বাচন করি,তাই তাদের কথামতো আমি নির্বাচন করতে ইচ্ছুক।

সাতক্ষীরা-৩ (আশাশুনি,দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) আসনে চতুর্থবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য অধ্যাপক ডা. আফম রুহুল হক।
সাতক্ষীরা-৩ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন এবিএম মোস্তাকিম।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের একাংশ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন।
একাদশ জাতীয় সংসদের সদস্য এস এম জগলুল হায়দার এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি। তবে তিনি
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না। স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি।
সাঈদ মেহেদি বলেন,যেহেতু কেন্দ্র থেকে আসনগুলো উন্মুক্ত ঘোষণা করা হয়েছে, তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান