রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অসুস্থ স্বামীকে উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ার লোহাকুড়ায় করোনা আক্রান্ত গ্রাম ডাক্তারের সম্পত্তি ও নগদ টাকা আত্মসাথের উদ্দেশ্যে ভাই, বোন, ভগ্নিপতি ও ভাইপো কর্তৃক জোর পূর্বক বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের ডাঃ আব্দুল মুজিদ এর স্ত্রী মোছাঃ সুমি বেগম এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ১০ বছর আগে লোহাকুড়া গ্রামের মৃত. মোকছেদ মোড়লের ছেলে গ্রাম ডাঃ আব্দুল মুজিদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার ঔরশে আমার গর্ভে ২টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। বর্তমানে আমার স্বামী প্রায় ৩৫ বিঘা সম্পত্তি এবং প্রায় ৫০লক্ষাধিক টাকার মালিক। সম্প্রতি আমার স্বামী করোনায় আক্রান্ত হলে তার ফুসফুস প্রায় ৬০ শতাংশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করে নিজের জীবনের মায়া না করে সেবা যতœ করে আমি তাকে সুস্থ্য করে তোলার চেষ্টা করি। এসময় তার ফুসফুস ১৫ শতাংশ রিকোভারি হয়। এদিকে আমার স্বামীর মুমূর্ষ অবস্থার খবর পেয়ে তার ভাই বাবুর আলীর ছেলে মুকুল, আজিতের ছেলে রুহুল আমীন, বোন জাহানারা ও ঝেনি এবং ভগ্নিপতি মোস্ত স্বামীর সম্পত্তি এবং নগদ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা শুরু করে। একপর্যায়ে উল্লেখিতরা আমার কাছ থেকে স্বামীকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে মিথ্যেচার করে স্বামীকে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে। সুমি বেগম অভিযোগ করে বলেন, স্বামীকে ঢাকা থেকে উন্নত চিকিৎসা করিয়ে আনার জন্য উল্লেখিতরা তার (স্বামী) কাছ থেকে একটি চেকে ২৮লক্ষ টাকা লিখে স্বাক্ষর করে নেয়। কিন্তু স্বামীকে ঢাকায় না নিয়ে তারা সমুদয় টাকা আত্মসাত করে। এসময় তারা আমার সাথে বিড়াল-কুকুরের মত ব্যবহার করতে থাকে। ননদ জাহানারা ও তার স্বামী মোস্ত তাদের বাড়ির একটি রুমে আমাকে আটকে রাখে। পরে আমাকে তালাক করিয়ে নেওয়ার জন্য মারাত্মক অসুস্থ্য স্বামীকে নিয়ে কাজী অফিসে গেলে অসুস্থ্য হওয়ায় তিনি তালাক করাতে রাজি হননি। পরবর্তীতে লাঙ্গলঝাড়া এলাকার সবুর মাওলানাকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর করিয়ে নেয়। আনুমানিক গত ৬ জুলাই তালাকনামা আমার হাতে ধরিয়ে দিয়ে মেয়ে দুটিকে কেড়ে নিয়ে এক কাপড়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে স্থানীয় একজন জনপ্রতিনিধিকে দিয়ে আমাকে ডেকে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয় তারা। তিনি আরো বলেন, আমার স্বামী এখনো মারাত্মক অসুস্থ্য। তার এই অসুস্থ্যতার সুযোগ নিয়ে স্বামীর ভাইপো মুকুল ও রুহুল আমীন, বোন জাহানারা ও ঝেনি এবং ভগ্নিপতি মোস্ত কৌশলে তাকে হত্যা করে তার সমুদয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে যাচ্ছে। যে কারণে তাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। এমনকি ফোনেও কারো সাথে যোগাযোগ বা কথা বলতে দিচ্ছে না। আমার স্বামীকে এখনই ওই ঘর থেকে মুক্ত করা না গেলে সে ধুকে ধুকে মারা যাবে। তিনি পরসম্পদ লোভী উল্লেখিতদের কবল থেকে স্বামীকে উদ্ধার এবং জোরপূর্বক তালাকে বাধ্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল