সাতক্ষীরায় এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সভায় অনুষ্ঠিত


সাতক্ষীরায় এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ
সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা এলজিইডি’র কনফারেন্স রুমে এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ
সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর’র সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় ঠিকাদারদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি বিশিষ্ট ঠিকাদার এনছান বাহার বুলবুল,
এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সেলিম, ঠিকাদার ইকবাল জমাদ্দার প্রমুখ।
সরকার নির্ধারিত দর অনুযায়ী বর্তমান বাজারে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে সভায় উপস্থিত সকল ঠিকাদারদের মতামতের ভিত্তিতে ও সমিতির সিদ্ধার্ন্ত মোতাবেক জেলার কোন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করবেনা এবং বর্তমান বাজার দরের সাথে দর পত্রের সমন্বয় না হওয়া পর্যন্ত সমস্ত টেন্ডার
বয়কট করার সিদ্ধার্ন্ত গৃহীত হয়।
এসময় এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সভায় জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সদস্য ও সাতটি উপজেলার ঠিকাদার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে সারা দেশেবিস্তারিত পড়ুন

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন


