সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এসএমএস পেয়েও মিলছে না টিকা, অপেক্ষায় আড়াই লাখ মানুষ

সাতক্ষীরা সদর হাসপাতালে মজুতকৃত করোনা টিকা শেষ। আর সেকারণে মোবাইলে ম্যাসেজ পেয়েও টিকাদান কেন্দ্র থেকে প্রতিদিন ফিরে যাচ্ছেন মানুষ। হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা। সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, টিকা শেষ হওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদফতরকে জানানো হয়েছে।

গত ১৩ জুলাই টিকার প্রথম ডোজ নিয়েছেন জেলার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কৃষ্ণপদ সরকার। বুধবার (১১ আগস্ট) তার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার দিন ধার্য ছিল। তবে হাসপাতালে গিয়ে দেখলেন গেট বন্ধ।

কৃষ্ণপদ সরকার আরো জানান, সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে দেখি টিকা নিতে ৫০-৬০ জনেরও বেশি মানুষ জড়ো হয়েছেন। কেউ মোবাইলে ম্যাসেজ পেয়ে প্রথমবার টিকা নিতে এসেছেন। আবার কেউ টিকার দ্বিতীয় ডোজ নেবেন। কিন্তু হাসপাতালের গেট বন্ধ। কর্তৃপক্ষ বলেছে, টিকা নেই, পরে দেওয়া হবে।

শহরের কাটিয়া এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম ও তার স্ত্রী শাকিলা ইসলাম জুঁই দ্বিতীয় ডোজ নিতে যান সদর হাসপাতালে। তবে এই দম্পতিও টিকা নিতে পারেননি।

ক্ষোভ প্রকাশ করে মনিরুল ইসলাম জানান, আজ আমাদের সিনোফার্মের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার তারিখ নির্ধারিত ছিল। হাসপাতালে গিয়ে দেখি টিকাদান কেন্দ্রের মূল গেটে তালা ঝুলছে। কোনো নোটিশও দেওয়া নেই। ঘন্টাখানেক দঁাড়িয়ে থাকার পর সিভিল সার্জন অফিসের হেড ক্লার্ক শাহনেওয়াজের সঙ্গে যোগাযোগ করি। তখন তিনি বললেন, টিকা ফুরিয়ে গেছে। টিকা আসার পর যোগাযোগ করে আসবেন।

 
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত বলেন, পুরো সাতক্ষীরায় করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মজুদ শেষ হয়ে গেছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, নতুন ২৫ লাখ ডোজ টিকা দ্রুত সময়ের মধ্যে আমদানি করা হবে। আমদানির পর সাতক্ষীরার অংশটুকু পাঠানো হবে।

টিকা পাওয়ার সম্ভাব্য সময়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টিকাগুলো কবে আসবে সেটি জানা যায়নি। তবে ৮-১০ দিনের মধ্যে টিকা চলে আসবে। টিকা আসার পর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া আবার শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক