শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যু ৬ জনের, নমুনা পরীক্ষা করা হয়নি

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ অরো ৬ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ৩০ জুলাই শুক্রবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৪২ জন।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত মোঃ রজব আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৭০), সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৩৫), একই উপজেলার ইন্দ্রিরা গ্রামের মৃত সত্যেন্দ্রনাথ রায় চৌধুরীর ছেলে মনোরঞ্জন রায় চৌধুরী (৭৫), পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মৃত মোঃ রহমতুল্লাহ’র ছেলে মোঃ আব্দুল ওদুদ (৮৫), আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মৃত হানিফ মোল্যার ছেলে মোঃ খায়রুল ইসলাম মোল্যা (৬০) ও কালিগঞ্জ উপজেলার উচ্ছেছপাড়া গ্রামের মৃত সেফাত আলীর ছেলে মোঃ আকরাম হোসেন (৬২)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা গত ১৩ জুলাই হতে ২৮ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই ভোর রাত ৩টা ২৫ মিনিট থেকে বেলা পৌনে ৪টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

সামেক হাসপাতাল সূত্র জানায়, ৩১ জুলাই সকাল পর্যন্ত মোট ১৬৪ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ১০ জন করোনা পজেটিভ ও বাকি ১৫৪ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন ও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২৫ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৮ জন।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে ৬ জন মারা গেছে। শুক্রবারে কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

তিনি আরো বলেন, শুক্রবার ৩০ জুলাই পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৫৯৪ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৮৮ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১ হাজার ১২১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৯ জন। ভর্তি রোগীর মধ্যে সামেক হাসপাতালে ১০ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন সহ সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ২৩ জন এবং বেসরকারি হাসপাতালে রয়েছে ৬ জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৯২ জন।

করোনা আক্রান্ত ও উপসর্গ মিলে বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৭ জন। সামেক হাসপাতালে ভর্তি আছেন ১৬৪ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩জনসহ সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২১১ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫৮ জন। জেলায় ৩০ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৫ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৫৪২ জন

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল