সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে দুই নারীসহ মৃত্যু ৬ জনের

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে দুই নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছে একজন। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ২৬ আগষ্ট (বৃহস্পতিবার) পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৩২ জন।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার দেবাহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের ইউসুফ মোল্যার ছেলে মোঃ আবদুস সালাম (১৮), শ্যামনগর উপজেলার গোমনতলী গ্রামের মৃত আদেল সরদারের স্ত্রী সরবানু (৮০), পাটকেলঘাটা থানার দৌলতপুর গ্রামের জগিন্দ্র নাথের ছেলে অসুতোষ সেন (৭৫), কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মৃত আব্দুল্লাহ সরদারের ছেলে আবদুর রউফ (৭০) ও একই উপজেলার রাজাপুর তেতুলিয়া গ্রামের মৃত হাজির উদ্দিনের ছেলে মোঃ শওকত আলী (৭৫)।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে শ্যামনগর উপজেলার ভুশুলিয়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী সাহেরা খাতুন (৭০) মারা গেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১৯ আগষ্ট থেকে ২৫ আগষ্টের মধ্যে বিভিন্ন সময় তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ৬ টা থেকে রাত ৮টা ৫০ মিনিটের মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।

সামেক হাসপাতাল সূত্র জানায়, ২৭ আগষ্ট সকাল পর্যন্ত মোট ৯০ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ৫ জন করোনা পজেটিভ ও বাকি ৮৫ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৮ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৪ জন।

এদিকে সাতক্ষীরায় কমেছে সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ১৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪ দশমিক ৮১ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে মারা গেছে আরো ৫ জন। এ সময় ১৮৭ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা সনাক্ত হয়। শনাক্তের হার ৪ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করে ৮ জনের এবং সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কীটে ৯৩ টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার ২৬ আগষ্ট পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫৭৮ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৮০৬ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ৬৯৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১৪ জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৬৯৩ জন। জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯ জন। জেলায় ২৬ আগষ্ট পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৮ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৬৩২ জন।

সিভিল সার্জন আরো জানান, গত ২৬ অগষ্ট পর্যন্ত জেলায় ৮৩ হাজার ৭১৭ জন এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৭৯ হাজার ৫৭৭ জন। এদিকে সেনোফর্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ১২ হাজার ৮৯০ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮৫ হাজার ৪৮৪ জন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম