শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্টের টাউন হল মিটিং

সাতক্ষীরায় কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২শে আগষ্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ইউনিসেফের অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির আওতায় মিটিংয়ে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ) সুভাষ সরকার।

দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী কাকলী সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম শফিউল আলম, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ জামিল, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানা, সংস্থার বিভাগীয় প্রধান মাসুদুর রহমান রঞ্জু, সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, শিক্ষক এসএম শহীদুল ইসলাম, শিক্ষক ফয়জুল হক বাবু, স্বেচ্ছাব্রতী রুবিনা খাতুন, গোলাম হোসেন প্রমুখ।

সভায় বক্তারা প্রকল্পের লক্ষ্য- উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে বলেন, মানুষ মাস্ক ব্যবহার করছে না। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ২০সেকেন্ড ধরে হাত ধোওয়ার প্রবনতা দেখা যাচ্ছে না। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দেখা যায় না। ‘নো মাস্ক নো সেবা’-লেখা অফিসের কর্মকর্তা কর্মচারিরাও মাস্ক পরিধান করে না। জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্টজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও অনেকেই এটিকে মৌসুমী জ্বর মনে করে করোনা পরীক্ষা করছেন না। অনেকেই করোনা টিকার ডোজ সম্পন্ন করেননি। অনেকেই শিশুদের টিকা গ্রহণে পার্শ্বপ্রতিক্রিয়া ভীতিতে রয়েছেন। এসব সমস্যা সমাধানে বক্তারা সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকে বাল্যবিবাহের শিকার হয়েছে। অনেকের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। করোনাকালে অনলাইন ক্লাস ও অ্যাসাইনমেন্টের কারণে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পায়। সেকারণে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে একধরণের আসক্তি তৈরি হয়েছে। কেউ কেউ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। ফলে পারিবারিক ও সামাজিক অশান্তি এবং নৈতিক অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। এসব সমস্যার সমাধানে সচেতনতা জরুরী। বক্তারা সামাজিক এ সমস্যা সমাধানে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। মিটিংয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষক, সাংবাদিক, ইমাম, নারী নেত্রী ও সমাজকর্মীরা অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি